মতামত

করের বোঝা না চাপিয়ে বাজেটে যেভাবে আয়কর বাড়ানো যায়

এবারের বাজেট আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন, এদিকে আইএমএফের প্রস্তাবনা অনুসারে আমাদের আয়কর সংগ্রহ বাড়াতেই হবে। কর জিডিপি (মোট জাতীয় উৎপাদন) অনুপাতে বাংলাদেশ অনেক নিচের দিকের একটি দেশ। এ জন্য মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে, আবার কী বোঝা এসে পড়ে? জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বোঝা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হবে।

করের বোঝা না চাপিয়ে বাজেটে যেভাবে আয়কর বাড়ানো যায় Read More »

যে কারণে মানুষের চাওয়ার সঙ্গে বাজেটের কোনো মিল হয় না

বাজেট নিয়ে সাধারণ মানুষ বেশ ভীতির মধ্যেই আছে। কারণ, আইএমএফের ঋণের বিভিন্ন শর্ত এবং সরকারের আর্থিক খাতে দুর্বলতা। প্রথম আলোতে ‘করের বোঝা না চাপিয়ে যেভাবে আয়কর বাড়ানো যায়’ শিরোনামে লেখাটি প্রকাশ হওয়ার পর আমি বেশ কিছু মতামত পাই। সবারই মূল বক্তব্য, এত দিন যা বাজেট হয়েছে, তা কখনোই জনগণের জন্য হয়নি, বরং বাজেটে বড়লোকদেরই সাহায্য

যে কারণে মানুষের চাওয়ার সঙ্গে বাজেটের কোনো মিল হয় না Read More »

অস্বাভাবিক গরমের দায় কি সরকার এড়াতে পারে?

গত মাসে অফিসের কাজে ঢাকা থেকে খুলনা হয়ে পাবনা-সিরাজগঞ্জ ঘুরে ঢাকা ফেরত আসি। পথে প্রায় দেশের এক-চতুর্থাংশ জায়গা ভ্রমণ করা হয়। অস্বাভাবিক গরম। ঢাকার বাইরে অন্তত ভেবেছিলাম, গাছের ছায়া দেখতে পাওয়া যাবে, কিন্তু কী দেখলাম? আমাদের এই অস্বাভাবিক গরমের থেকে রক্ষা পাওয়ার উপায় কী? গাছ লাগানো এবং পানি সংরক্ষণ। খুলনা থেকে কুষ্টিয়া আসার পথে সবার

অস্বাভাবিক গরমের দায় কি সরকার এড়াতে পারে? Read More »

বিয়েবাড়ির অর্থনীতির কারণেই কি বিদ্যুতের এই দশা

ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে আসছি—তাড়াহুড়ার কাজ ভালো না। বাংলাদেশের বেশির ভাগ সরকারি কাজ খুব গদাই লস্করি চালে চললেও কিছু জিনিস যখন ওপর থেকে আসে তখন সবকিছুতেই দেখি বড্ড তাড়াহুড়া। টেকনিক্যাল কাজও পারলে তখন অন্য কেউ করে ফেলতে পারলে ভালো হয়। কিন্তু যার কাজ তাকেই তো করতে দেওয়া উচিত, তাই না? আমাদের দেশের কেনাকাটা

বিয়েবাড়ির অর্থনীতির কারণেই কি বিদ্যুতের এই দশা Read More »

বাজেট কি আমাদের সামন্তযুগের কথা মনে করিয়ে দিল?

বাজেট নিয়ে সাধারণ মানুষের বেশ ভীতিই শেষ পর্যন্ত সঠিক হলো। বাজেট নিয়ে মানুষের চাওয়া-পাওয়া তো পূরণ হয়ইনি; বরং আরও বোঝা হয়ে এল। মানুষের চাওয়া ছিল মূল্যস্ফীতি কমানো, চাকরির বাজার বৃদ্ধি, দেশকে স্বয়ংসম্পূর্ণ দেখা। তাদের এই বাজেটের দরকার নেই, যেখানে বড়লোক আরও বড়লোক হচ্ছে, মধ্যবিত্ত হচ্ছে গরিব, যা অর্থনীতি সমিতির কথাতে এসেছিল। আগের একটা লেখাতে বাজেটে

বাজেট কি আমাদের সামন্তযুগের কথা মনে করিয়ে দিল? Read More »

বেসরকারি চাকরিজীবীদের জন্য আইন প্রনয়ন কি কখনোই হবে না

বেসরকারি কর্মজীবীদের জন্য বেশ কয়েকটি মতামত কলাম লেখার পর, কয়েকজন মালিকপক্ষের মানুষ আমাকে জানিয়েছিলেন, তাঁরা নিজেদের অফিসে ভালো পরিবেশ আর সুযোগ-সুবিধা দেবেন। কিন্তু এখনকার অর্থনৈতিক অবস্থাতে বেশির ভাগ বেসরকারি খাতই সুযোগ-সুবিধা দিতে অপারগ। কিন্তু বাস্তবতা হচ্ছে, সুখী কর্মচারী আরও ভালো কোম্পানি দিতে পারেন নিজেদের দায়িত্ব থেকেই। হয়তো এই সুযোগ-সুবিধার ফলে ৩ থেকে ৫ শতাংশ কোম্পানির

বেসরকারি চাকরিজীবীদের জন্য আইন প্রনয়ন কি কখনোই হবে না Read More »

সাফ ফুটবল থেকে বাফুফে কি কিছু শিখবে?

সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য সব সময়ের জন্য কষ্টের। ১৩ বার অংশ নিয়ে মাত্র একবার চ্যাম্পিয়ন। আরও দুঃখের কথা, ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী এই টুর্নামেন্টে আমাদের থেকে পিছিয়ে ছিল শুধু একটি দেশ—পাকিস্তান, যারা অনেক দিন ধরেই ফিফার নিষেধাজ্ঞা নিয়ে ঘুরপাক খাচ্ছে। ১৪ বছর ধরে শুধু চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে প্রথম রাউন্ডে বাদ যাওয়া দলের কোচ তাই আগেই

সাফ ফুটবল থেকে বাফুফে কি কিছু শিখবে? Read More »

পেনশন সবার জন্য লাভজনক করার ইচ্ছা কি সরকারের আছে

যখন বেসরকারি চাকরিজীবীদের নিয়ে লেখা শুরু করেছিলাম, তখন সবার পক্ষ থেকে সরকারের কাছে বেসরকারি খাতের জন্য পেনশন স্কিম করার অনুরোধ এসেছিল। সরকারও এ ব্যাপারে কাজ করছিল। প্রশংসাজনক দ্রুততায় সরকার নিজেদের ইশতেহারে দেওয়া কথা পূরণ করেছে। দুঃখজনক হলেও সত্য, এই স্কিম জীবনবিমা আর ডিপিএসের মতো করে করা হয়েছে। যখন আইনটি পাস হয়, তখন জাতীয় পার্টির সদস্যরা

পেনশন সবার জন্য লাভজনক করার ইচ্ছা কি সরকারের আছে Read More »

বেসরকারি চাকরিজীবীদের নিয়ে বৈষম্য শুধু প্রভিডেন্ট ফান্ডেই সীমাবদ্ধ নয়

বেশ কিছুদিন ধরে বেসরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি নিয়ে লিখলেও বাস্তবে সরকার এ ব্যাপারে সচেষ্ট নয়। কোনো আইন না থাকায় বেশির ভাগ কোম্পানি সুবিধা দেয় না। এদিকে সরকারও বেসরকারি চাকরিজীবীদের ওপর বিভিন্নভাবে আইন প্রয়োগের মাধ্যমে আরও চাপ প্রয়োগ করছে। হ্যাঁ! আমরা সবাই বুঝি, দেশে সরকার আর্থিকভাবে ভালো অবস্থানে নেই। কিন্তু তার সব চাপ কেন বেসরকারি

বেসরকারি চাকরিজীবীদের নিয়ে বৈষম্য শুধু প্রভিডেন্ট ফান্ডেই সীমাবদ্ধ নয় Read More »

দেশের বেকারত্ব সমস্যার কেন সমাধান হচ্ছে না

বাংলাদেশে মূল্যস্ফীতির পর দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। সরকারি হিসাবে অবশ্য বেকারত্ব কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আগস্ট মাসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে দেশের মোট বেকার এখন ২৫ লাখ, যা আগের বছরের চেয়ে কমেছে। কিন্তু এখানে একটা বড় ফাঁক আছে। বিবিএসের সংজ্ঞায় বলা হয়, বেকার জনগোষ্ঠী মূলত তাঁরাই, যাঁরা গত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো

দেশের বেকারত্ব সমস্যার কেন সমাধান হচ্ছে না Read More »

Scroll to Top